মোঃ হোসেন আলী (ছোট্ট): সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে বেশ কিছুদিন হলো লক্ষ্য করা যায় যে ইন্টারমিডিয়েট এঁর পড়ুয়া শিক্ষার্থীরা মোটেও ক্লাস আসছেনা কলেজ কর্তৃ পক্ষ এ বিষয়টি আমলে এনে তাদের অভিভাবকদেরকে নিয়ে এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল ১০ টার দিকে পৌর শহরের ভিক্টোরিয়া কোয়াটার সংলগ্ন সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের আয়োজনে অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন।
প্রফেসর সুলতানা সালমা হোসেন অধ্যক্ষ বলেন শিক্ষার্থীরা শতভাগ উপস্থিত থেকে মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস করে ভালো রেজাল্ট যেনো করে আমরা সেই আশা করি।অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকলে আমরা তাদের সব দিকে নজর দিতে পারি। সে পড়াশোনায় কতটুকু মনোযোগী এসব বিষয়ও আমাদের নজরে আসে। কিন্তু পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে আপনাদের পদক্ষেপ বেশি গ্রহণ করতে হবে। আপনাদের খোঁজ নিতে হবে তারা ঠিক মতো ক্লাস করেছে কিনা। একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে তারা মোবাইলে আসক্ত কিনা এই ব্যাপারটা একজন অভিভাবক ভালো তদারকি করতে পারবে।আজকে অভিভাকদেরকে শিক্ষার্থীদেরকে আগে থেকে বলা হয়েছিলো আজকে অভিভাবকগণদেরকে কলেজে উপস্থিতি করতে কিন্ত যে সকল শিক্ষার্থীরা মতবিনিময় সভায় অভিভাবক কে উপস্থিতি করতে পারে নাই সে সকল শিক্ষার্থীকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। পরবর্তীতে অভিভাবক আনার পরামর্শ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ যে সকল শিক্ষার্থীরা অভিভাবক আনতে পারেনি আগামীতে অভিভাবক আনার পরামর্শ দিয়েছে এবং যে শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষ কে আদেশ মানবে না তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে। এসময়ে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান সহ সকল শিক্ষক / শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।






