শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে দৈনিক আমার সিরাজগঞ্জ সংবাদপত্রের ঘোষণা পত্র প্রদান অনুষ্ঠিত

Download Photocard


মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ থেকে প্রকাশিত হতে যাচ্ছে  নতুন আঙ্গিকে স্থানীয় পত্রিকা দৈনিক আমার সিরাজগঞ্জ সংবাদ এ উপলক্ষে সংবাদপত্রের ঘোষণা পত্র তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা প্রশাসকের নিজ কক্ষে সিরাজগঞ্জ নতুন স্থানীয় পত্রিকা দৈনিক আমার সিরাজগঞ্জ সংবাদ এর ঘোষণা পত্র সম্পাদনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক আমার সিরাজগঞ্জ “সংবাদপত্রের স্বাক্ষরীত ঘোষণা পত্রটি দৈনিক আমার সিরাজগঞ্জ সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের জেলা প্রতিনিধি ক্রীড়া সংগঠক  মোঃ হারুন অর রশিদ খান হাসান এঁর হাতে  তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মুহাম্মদ নজরুল ইসলাম।

জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন- সিরাজগঞ্জ থেকে প্রকাশিত  দৈনিক আমার সিরাজগঞ্জ নামে অল্প কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে নতুন পত্রিকা। এই সিরাজগঞ্জের আরেকটি স্থানীয় পত্রিকার যুক্ত হলো। এই পত্রিকাটি খুব অল্প সময়ের মধ্যে পাঠকের মন জয় করে নেবে আমি আশা করি। সাংবাদিকরা সত্য ও সঠিক তথ্যের সন্ধান খুঁজে বের করাই প্রধান কাজ। আমি এ জেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ সবাইকে দৈনিক আমার সিরাজগঞ্জ “পত্রিকাকে  সহযোগীতার দাবী জানাই এবং পত্রিকার আগামী দিনগুলোতে আরও একধাপ এগিয়ে যাক এই সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।দৈনিক আমার সিরাজগঞ্জ “এ জেলায় একমাত্র নিয়মিত ও পাঠকের পত্রিকা।  পত্রিকাটি বস্তু নিষ্ঠুর সংবাদ এর পরিবেশনের মধ্যে দিয়ে  প্রশংসার দাবীদার হবে বলে আমি মনে করি।
এ সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতি রায়, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর নাহার বেগম,  জেলা  প্রশাসকের কার্যালয়ের  সহকারী কমিশনার মোঃ নিয়ামত আলী খান হিমেল, উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ১৪ আগস্ট  হতে ০৩ ( তিন)  মাসের মধ্যে দৈনিক আমার সিরাজগঞ্জ সংবাদপত্র প্রকাশ করা হবে। আগামী কিছু দিনের মধ্যেই রঙিন ” দৈনিক আমার সিরাজগঞ্জ ” সংবাদপত্র পাঠকের হাতে পৌঁছে যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০