সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রং মিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদল,সিরাজগঞ্জের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো: জুয়েল হোসেন,সিরাজগঞ্জ :

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদল, সিরাজগঞ্জের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। আমরা সবাই তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তি কামনা করি।

দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম.এ ওয়াহাব, সিরাজগঞ্জ বড় বাজার ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিয়াহ্‌ সরদার ও সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মনির) প্রমুখ।

রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ আহের আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা রং মিস্ত্রি জাতীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক রানা শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক নূর মোহাম্মদসহ আরও অনেকে। 

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান তুলে ধরে বলেন, তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। দোয়া মাহফিলে তাঁর সুস্থতা ছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রতিবছরই তারা নানা কর্মসূচি পালন করেন। এবারের আয়োজনও ছিলো ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০