শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে সাবেক ছাত্রনেতা রাশেদুল হাসান রঞ্জন এর আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে  দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন । 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার (১৫ আগস্ট ২০২৫খ্রিঃ) নিজ বাসার সামনে নেতাকর্মীদের নিয়ে এ দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় রাশেদুল হাসান রঞ্জন বলেন, আজ গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। তিনি এ দিনটি উদযাপন করেন না, তবে দল থেকে সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী ও ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ।বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান তুলে ধরে বলেন, তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। দোয়া মাহফিলে তাঁর সুস্থতা ছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে প্রতিবছরই তারা নানা কর্মসূচি পালন করেন। এবারের আয়োজনও ছিলো ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।

প্রসঙ্গত, গত দেড় দশক বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়েও মিথ্যাচার-অপপ্রচার চালিয়েছে আওয়ামী লীগ। ১৫ আগস্ট জন্মদিন পালনের কারণে বেগম খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীরা বহু মামলা হামলার শিকার হয়েছেন।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া কেক কাটা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০