মোঃ হোসেন আলী ( ছোট্ট) : অভয়াশ্রম গড়ে তুলি, দেশিমাছে দেশ ভরি ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য চাষি, জেলে এবং মৎসজীবীগণের সমন্বয়ে জেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালের দিকে সিরাজগঞ্জ পৌর শহরের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় এ সময়ে উপস্থিত ছিলেন জেলা মৎস্য সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, সিরাজগঞ্জ সদর উপজেল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি৷ সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: আমজাদ হোসেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান বলেন, সরকার মৎস্য চাষীদের নানাভাবে সহায়তা এবং পরামর্শ প্রদান করে আসছে। মাসের উৎপাদন বৃদ্ধিতে পোনা বিতরণ, বিকল্প জীবিকার জন্য ছাগল বিতরণ করে। সর্বোপরি মাছ চাষে আগ্রহী করে তুলতে নানা সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। তিনি আরো বলেন,যমুনা নদী, চলনবিল, হুরাসাগর,নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের আওতায় অপার সম্ভাবনার জন্য সিরাজগঞ্জ জেলা আজ মৎস্য সম্পদে সমৃদ্ধ। জেলায় মোট মাছের উৎপাদন ৭৫ হাজার ৮৫৯ মে.টন যা চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মে.টন বেশি। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।






