শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

রাণীশংকৈলে ৩১২০ পিস ইয়াবাসহ চার যুবক আটক

Download Photocard

রানীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেকমরদ বাজার বড় মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ডিসকাভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), একই উপজেলার মালদহপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরুজামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) ও একই উপজেলার দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতাল্লেব হক (২২)।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সকালের সময় প্রতিনিধি’কে জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এদিন বিকাল ৪ টায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০