নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একক সংঘ ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫খ্রিঃ) রাত্রি ৮:০০ ঘটিকায় একক সংঘের জিম রুম (৩য় তলা) অনুষ্ঠিতব্য কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় ক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান বাচ্চু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইউসুব হোসেন তালুকদারের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: সম্মানিত ১নং সহ-সভাপতি ভিপি মো: শামীম খান।
সভায় সর্বমোট পাঁচটি নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
১. লাইফ মেম্বারশিপ: কমিটির সকল সদস্যকে লাইফ মেম্বারশিপ গ্রহণ করতে হবে এবং নতুন সদস্যদের ক্ষেত্রে আজীবন সদস্য ফি ২০০০০/- উন্নতি করা হয়েছে। যা আজ থেকেই কার্যকর হবে।
২. ফুটবল উপকমিটি: আসন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য একটি ফুটবল উপকমিটি গঠন করা হবে।
৩. খেলাধুলায় অংশগ্রহণে সহায়তা: ঢাকা ও রাজশাহীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় একজন টেবিল টেনিস খেলোয়াড় এবং দুইজন দাবা খেলোয়াড়ের যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
৪. স্বাস্থ্যসেবা উদ্যোগ:- ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানির জন্য প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহের লক্ষ্যে একটি মেডিক্যাল টিম গঠন করা হবে। আগামী শুক্রবার শহর ও আশপাশের এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং সদস্যরা সরাসরি অংশগ্রহণ করবেন।
পাশাপাশি, আগামী মাস থেকে ১০০টি মেডিক্যাল কার্ড বিতরণ করা হবে, যার মাধ্যমে ধারকরা বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ পাবেন।
৫. শিক্ষা বৃত্তি কর্মসূচি: মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে আগামী মাস থেকে মাসিক বৃত্তি প্রদান শুরু হবে।






