সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি

মো: কোরবান আলী রিপন,উল্লাপাড়া প্রতিনিধি :

গত রাতে কে বা কারা কবর ভেঙে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন মৃত ব্যক্তিদের স্বজনরাও। ঘটনা জানার পর উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান কবরস্থান পরিদর্শন করেছেন। মৃত ব্যক্তিদের চুরি হয়ে যাওয়া কঙ্কাল গুলোর মধ্যে কৃষ্টপুর কয়ড়া গ্রামের মৃত মোসলেম মন্ডল,মৃত হারুনর রশীদ, রুবেল সরকার, কয়ড়া চরপাড়া গ্রামের মৃত মনু সরকার,মৃত রহমত সরকার,মৃত সানোয়ার শেখ,ও একই গ্রামের নুরুর আম্মা যার নামটি জানা যায়নি। স্থানীয়রা জানান, প্রতিসপ্তাহের ন্যায় শুক্রবার সকালে ফজর নামাজ শেষ করে স্থানীয় মুসল্লীরা কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যায়। গিয়ে দেখা যায় একসাথে ৭টি কবর খোঁড়া এবং পলিথিন বাঁশ এলোমেল। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া। দীর্ঘদিন ধরে এ কবরস্থানে স্বজনদের কবর দিয়ে আসছিলেন এলাকাবাসী। হঠাৎ এমন চুরির ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। মৃত হারুনুর রশিদের ছেলে লিটন হোসেন বলেন,সকালে নামাজ শেষ করে বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবর খোঁড়া। পরে জানা যায় একাধারে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এছাড়াও আবার বাবার কবর প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া ছিলো। সেই নেট কেটে কবর থেকে আমার বাবার কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০