সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

নওগাঁর বদলগাছিতে স্বামীর নির্যাতন থেকে রেহাই পেতে স্ত্রীর আত্মহত্যা !

সাপাহার নওগাঁ (প্রতিনিধি):

নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামে ঝর্ণা খাতুন (২৫) নামে এক গৃহবধূ স্বামীর নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে জয়পুরহাট স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, গতকাল রাতে পরিবারের সবাই এক সাথে খাবারের জন্য বসেন। সেই সময় ঝর্ণার স্বামী আকাশ হোসেন তরকারির স্বাদ না হওয়ায় রাগান্বিত হয়ে স্ত্রীকে গালি-গালাজ এবং মারধর করেন। মার সহ্য করতে না পেরে ও স্বামীর উপর অভিমান করে বুধবার ভোর সারে ৫ বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করেন। স্বামী তাকে বাধা দেন এবং পুনরায় মারধর করেন। শেষ পর্যন্ত সে সকাল ৬ টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগান। জানতে পেরে নিহতের স্বামী ও শাশুড়ি পেয়ারা বেগম ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর সকাল পোনে ৯ টারদিকে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বামী ও শাশুড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, আকাশ হোসেন প্রায়ই স্ত্রীকে অকারণে মারধর করতেন এবং প্রতিবাদ করলে অন্যদের সাথেও দুর্ব্যবহার করতেন। এতে কেউ ঝর্ণাকে রক্ষা করতে সাহস পাননি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০