শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

Download Photocard

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের সভপ‌তি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি, জেলা ড্যাব সভাপতি ডা. এম এ লতিফ এর সভাপ‌ত্বি‌তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে মির্জা মোস্তফা জামান বলেন, আজকের এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি জীবন বাঁচানোর সংগ্রাম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ আজ চরম ঝুঁকির মুখে। প্রতিদিন গড়ে যত গাছ কাটা হচ্ছে, তার বিপরীতে গাছ লাগানো হচ্ছে নগণ্য। তরুণ প্রজন্মকে এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, প্রকৃতি আমাদের রক্ষা করবে। আগামী দিনের বাংলাদেশকে সবুজে ভরিয়ে তুলতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে।”

সভাপতি ডা. এম এ লতিফ বলেন,আমরা চিকিৎসকরা যেমন মানবদেহের রোগ নিরাময়ে কাজ করি, তেমনি গাছ হচ্ছে পরিবেশের ওষুধ। অক্সিজেনের উৎস এই বৃক্ষ ছাড়া জীবন অসম্ভব। পরিবেশ রক্ষার আন্দোলনকে তরুণ প্রজন্মের হাতেই এগিয়ে নিতে হবে। আজকের এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ-সচেতনতা তৈরির একটি প্রচেষ্টা মাত্র। ভবিষ্যতে এ উদ্যোগ আরও বড় পরিসরে চালিয়ে যাওয়া হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার। তিনি বলেন, পাঠ্যপুস্তক জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকতা গড়ে তুলতে হবে প্রকৃতিপ্রেমী হিসেবে। গাছ লাগানো যেমন দায়িত্ব, তেমনি এগুলোকে লালন-পালন করা আরও বড় দায়িত্ব। শিক্ষার্থীদের জীবনের অংশ হিসেবে প্রকৃতি রক্ষার অভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে নবনির্বাচিত সভাপতি ডা. এম এ লতিফকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা একবাক্যে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি যেন কেবল একটি মৌসুমি উদ্যোগে সীমাবদ্ধ না থাকে। একে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু ,জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, সাবেক ভিপি টার্গেট হায়দার, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবনেতা ওলি প্রমূখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০