সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

সিরাজগঞ্জ শহরে দুই পক্ষের সংঘর্ষ,ওএমএস ডিলারের চাল ও নগদ টাকা লুট

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ সংঘর্ষে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রথমে কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা যায়, সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়। এছাড়া সরকার কর্তৃক ওএমএস ডিলার মো. তারেকের বাড়িতে হামলা চালিয়ে রেজিস্টার খাতা, ১৩৬০ কেজি চাল (আনুমানিক মূল্য ৭৯ হাজার ৩১২ টাকা) ও ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে তিনি প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী ডিলার তারেক অভিযোগ করে বলেন, “আমার বাবা আঃ রশিদ কোবদাসপাড়া ৭ নং ওয়ার্ড বিএনপির চারবারের সাবেক সভাপতি। বিএনপির সময়ে আমার বাড়িতে এমন হামলা হয়নি। অথচ এখন আমাকে এভাবে ক্ষতিগ্রস্ত হতে হলো। আমরা ন্যায়বিচার কার কাছে চাইব?

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেসুর রহমান জানান,আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কাজ করছে। কোবদাসপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত দুইটি অভিযোগ পাওয়া গেছে,তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০