শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৮নং ওয়ার্ড বিএনপি ও শহর শাখার উদ্যোগে কেক কেটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ১ সেপ্টেম্বর ৪৭ তম, যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ৮ নং ওয়ার্ড বিএনপি সিরাজগঞ্জ শহর শাখার কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। 

রবিবার ( ৩১ আগস্ট) রাত ৯ টায় সিরাজগঞ্জ পৌর শহরের সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি প্রাঙণে ৮ নং ওয়ার্ড বিএনপির সিরাজগঞ্জ শহর শাখার মোঃ মোবারক আলী সুজন এঁর নিজ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম, শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এঁর উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা।গত সতেরো বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও সভা  পালন করা খুবই কষ্ট দায়ক ছিলো তবুও আমরা স্বল্প পরিসরে পালন করেছি।  আমরা আওয়ামী লীগ কে ভয় পাইনি। বৈষম্য ছাত্র আন্দোলন এবং বিএনপি অঙ্গসংগঠন এর আন্দোলনে ৫ই আগষ্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। ৭ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়।তারেক জিয়া লন্ডন থেকে বিএনপি অঙ্গসংগঠন এর উদ্দেশে বলেন, স্বৈরাচারী শাসক এর পতন হলো আমাদের প্রি টেস্ট পরীক্ষা ছিল, সামনের নির্বাচন হলো আমাদের জন্য টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় অবশ্যই আমাদের উত্তীর্ণ হতে হবে এবং আমরা অবশ্যই সরকার গঠন করবো। খুব খারাপি চাঁদাবাজি বাংলার মাটি তে ঠাঁই নাই। তিনি আরো বলেন, দলের নাম ভাঙিয়ে যেই চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায়  সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ। এসময়ে উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান,  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,  মোঃ আলমগীর আলম,সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সহ-সভাপতি ইকরামুল হাসান ইমেজ, যুগ্ম- সাধারণ সম্পাদক মুন্না খন্দকার,বাংলাদেশ জাতীয়তাবাদী শহর যুব দলের সহ-সভাপতি মোঃ জুয়েল সেখ, শহর বিএনপির সাবেক সদস্য মোঃ শফিকুল ইসলাম,  মোঃ ফিরোজ সেখ, মোঃ সাইফুল ইসলাম,  ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০