Download Photocard
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: এস এ উজ্জ্বল : নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৬) ও নাঈম হোসেন (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার সফাপুর ইউপির বিনোদপুর গ্রামে।
নিহতরা হলো, বিনোদপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে আরাফাত হোসেন ও সিরাজুল ইসলাম মাষ্টারের ছেলে নাঈম। স্থানীয়রা জানান, এদিন দুপুরে গ্রামের আরো কয়েকজন শিশুরসাথে বাড়ির পাশেই খেলাধুলা করছিল তারা।
খেলাধুলার এক পর্যায়ে বাচ্চা দুটিকে দেখতে না পেয়ে তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে
বাড়ির পাশের একটি পুকুরে শিশুদুটিকে ভেসে থাকতে দেখা যায়।
পরে গ্রামবাসীরা পুকুরে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






