শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ১ সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে ছোনগাছা ইউনিয়ন বিএনপি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে সেই র‍্যালিটি জেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করে।


সোমবার ( ০১ সেপ্টেম্বর ২০২৫)  বিকেলের দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শাহেদ নগর বাহিরগোলা গুড়ের বাজার প্রাঙণে থেকে খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম,জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালিটির নেতৃত্ব দেন খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ। পরে বর্ণাঢ্য র‍্যালিটি গুরের বাজার হয়ে খান সাহেবের মাঠ হতে মিছিলটি শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া সরকারি কলেজে এসে শেষ হয়ে পূর্ণরায় জেলা বিএনপির আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,  সাধারণ সম্পাদক  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা।গত সতেরো বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও সভা  পালন করা খুবই কষ্ট দায়ক ছিলো তবুও আমরা স্বল্প পরিসরে পালন করেছি।  আমরা আওয়ামী লীগ কে ভয় পাইনি। বৈষম্য ছাত্র আন্দোলন এবং বিএনপি অঙ্গসংগঠন এর আন্দোলনে ৫ই আগষ্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। ৭ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়।তারেক জিয়া লন্ডন থেকে বিএনপি অঙ্গসংগঠন এর উদ্দেশে বলেন, স্বৈরাচারী শাসক এর পতন হলো আমাদের প্রি টেস্ট পরীক্ষা ছিল, সামনের নির্বাচন হলো আমাদের জন্য টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় অবশ্যই আমাদের উত্তীর্ণ হতে হবে এবং আমরা অবশ্যই সরকার গঠন করবো। খুব খারাপি চাঁদাবাজি বাংলার মাটি তে ঠাঁই নাই। তিনি আরো বলেন, দলের নাম ভাঙিয়ে যেই চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এসময়ে উপস্থিত ছিলেন খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম রোকনী,  শহিদুল ইসলাম সিকদার, খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ -সভাপতি আব্দুর রহিম সরকার, সহ- সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিরাজগঞ্জ সদর থানা বিএনপি সাবেক সহ- সাধারণ সম্পাদক  মোঃ মিলন সরকার, জেলা  জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি আব্দুল মমিন,৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলআমীন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০