সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

মহাদেবপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:এস এ উজ্জ্বল : নওগাঁর মহাদেবপুরে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল,স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুট করে
নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার ভীমপুর ইউপির রানীপুকুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন ভোররাত ৩ টার দিকে ৮-১০
জনের সংঘবদ্ধ এক দল ডাকাত ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হামিদের বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা,

একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন,ছাগল, চাল-ডালসহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। গৃহকর্তা আব্দুল হামিদ জানান,মুখোশ পড়া ৮-১০ জনের একদল ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে এলোপাথারী মারপিটের পর সকলকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। এসব মালামালের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।

খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে
ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০