সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সদর উপজেলার বিপক্ষে সদর পৌরসভা ১-০ গোলে বিজয়ী

মোঃ হারুন অর রশিদ খান হাসান :
বুধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে ১-০ গোলে সিরাজগঞ্জ সদর পৌরসভা জয়ী হয়েছে। নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিলো। দ্বিতীয়ার্ধে পৌরসভার পক্ষে একমাত্র গোলটি করেন বিদেশি নাইজেরিয়ান খেলোয়াড় সোলাইমান চিল্লা( ১৯)।
ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলার অধিনায়ক গোলকিপার শাহিন রেজা ( ২৩)।
এর আগে বর্ণিল সাজে সজ্জিত ও গ্যালারী পূর্ণ দর্শকের উপস্থিতিতে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃ হাফিজুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন,বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনের ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান ।
উদ্বোধনী অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লে সহ দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলা ও সদর পৌরসভা মোট ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০