শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

তারেক রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু মিথ্যা মামলায় খালাস পাওয়ায় সিরাজগঞ্জে আলোচনা সভা ও শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় সুপ্রিম কোর্ট থেকে খালাস পাওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শোকরানা দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও পরিচালনা করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান।

আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগমসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০