সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

তারেক রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু মিথ্যা মামলায় খালাস পাওয়ায় বিএনপি নেতা নুর কায়েম সবুজের মিষ্টি বিতরণ

সোহান সেখ:

স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের দায়ের করা মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উত্তরবঙ্গের সিংহপুরুষ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খালাস পাওয়ায় সিরাজগঞ্জে মিষ্টি বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খালাস পাওয়ার সংবাদ আসলেই তাৎক্ষণিক সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এসআই কাউন্টার ও মৌসুমী হলের মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী, বাস ও রিকশা শ্রমিকদের মাঝে প্রায় ২০ কেজি মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় নুর কায়েম সবুজ বলেন, তারুণ্যের অহংকার বিএনপি’র ভাবপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ও সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, মাটি ও গণমানুষের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সরকারের দায়ের করা মিথ্যা মামলায় সুপ্রিম কোর্ট থেকে খালাস পাওয়ায় আমরা আনন্দিত। তিনি শুধু সিরাজগঞ্জ নয়, সারাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক,সারাদেশের মানুষই আজ আনন্দিত।

তিনি আরও বলেন, টুকু ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সরকার গণমানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছিল। কিন্তু আদালত প্রমাণ করেছে সত্য ও ন্যায়ের পথকে কোনো ষড়যন্ত্রই দমাতে পারে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০