শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাকালীন প্রবীণ নেতা নাজমুল হক বাবলা আর নেই

ফটোকার্ড

মোঃ হারুন অর রশিদ খান হাসান :

বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির প্রতিষ্ঠাকালীন যুবদল নেতা জেলা বিএনপির প্রবীণ নেতা সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি নিবাসী নাজমুল হক বাবলা আর নেই। শুক্রবার সকালে তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃতকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ আত্নীয় স্বজন,বন্ধু বান্ধব, গুনগ্রাহী সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে ঐ কবরস্থানেই তার দাফনকাজ সম্পন্ন করা হয়।
জানাজা নামাজের আগে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র এডভোকেট মোকাদ্দেছ আলী, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ এডভোকেট আবদুল হাই ও মরহুম নাজমুল হক বাবলার ছেলে মাখসুদুর রহমান আবির। পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।
জানাজা নামাজে ইমামতি করেন সরকারি বিএল স্কুল রোড জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম।
অন্যদিকে বিএনপির প্রবীণ নেতা নাজমুল বাবলার মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক জাতীয় সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এবং সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০