শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে সিরাতুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে ১ম বার্ষিকী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে সারা দেশের মত  যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এ উপলক্ষে ১ম বার্ষিকী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা কেরাত, হামদ, নাত ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের শিহাব অডিটোরিয়ামে  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ইমাম – মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিরাজগঞ্জের আয়োজনে সিরাতুন্নবী ( সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে ১ম বার্ষিকী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হাতে তুলেদেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান বাচ্চু।
 অনুষ্ঠানের প্রধান অতিথি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান বাচ্চু দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই অনুষ্ঠান যেন একটি গতানুগতিক বিষয়ে পরিণত না হয়। নবীর জীবনী ও সিরাতকে ক্ষুদ্রাতিক্ষুদ্র উপায়ে সবার কাছে উপস্থাপন করা গেলে তা প্রত্যেকের জীবনকে, সমাজকে সুন্দরভাবে গঠন করবে। রাসুল (সা.) এর আদর্শকে জনগণের কাছে পৌঁছে দিতে সিরাজগঞ্জের ইমাম, আলেম  ওলামায়ে কেরামগণদের প্রতি  এ আহব্বান থাকলো। ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা” আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে রাসূল (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে সমাজে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিয়ে নৈতিকতা ও ইসলামের সঠিক বার্তা তুলে ধরা হয়। আয়োজনের উদ্দেশ্য: রাসূলুল্লাহ (সা.)-এর জীবনী ও তাঁর সুন্নাহ সম্পর্কে মানুষকে আলোকিত করা।নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে সুস্থ সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি সভাপতি ও দরগাহ মসজিদুল কোবা  মসজিদের ইমাম ও খতীব মুফতি রহুল আমীন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ফ্লাওয়ার মিলস মসজিদের পেশ ইমামও খতিব মুফতি আহমাদুল্লাহ সিরাজী,  কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আব্দুল্লাহ সরকার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,কেন্দ্রীয় ওলামা দলের সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের যুগ্ম – আহবায়ক এনামুল হক জেলা ওলামা দলের আহবায়ক  হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য সচিব হাফেজ তালহা, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নূরন্নবী হোসাইন,  জেলা ছাত্র দলের ধর্মীয় বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহাদত হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা  আব্দুস সামাদ খান,  জেলা মডেল মসজিদের পেশ ইমামও খতিব মাওলানা মোঃ তরিকুল ইসলাম।  উল্লেখ্য ঃ রাসূল (সাঃ) এর জীবনী ঘিরে দুটি বিষয় আমরা পালন করে থাকি, ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী। মিলাদ ও সিরাত দুটি আরবি শব্দ। মিলাদ অর্থ জন্ম আর সিরাত শব্দের অর্থ জীবনচরিত। সুতরাং মিলাদুন্নবী (সা.) অর্থ নবীজির জন্ম আর সিরাতুন্নবী (সা.) এর অর্থ নবীজির জীবনচরিত। মূলত নবীজির শুভ বেলাদাত বা জন্মকে স্মরণ করে যে অনুষ্ঠান হয় তাকে মিলাদুন্নবী (সা.) মাহফিল বলা হয়। আর নবীজির জীবনচরিত আলোচনার জন্য যে অনুষ্ঠান তাকে সিরাতুন্নবী (সা.) মাহফিল বলা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০