সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ ল’ কলেজের শেষ পর্বের শিক্ষার্থীদের যমুনা নদীতে নৌভ্রমণ

নজরুল ইসলাম:
মানুষের মন সবসময় নতুন কিছু দেখতে, জানতে ও উপভোগ করতে চায়। ভ্রমণ সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করে। নদীমাতৃক বাংলাদেশের মানুষ নৌভ্রমণের স্বাদ নিতে সবচেয়ে বেশি সুযোগ পায়। শান্ত নদীর বুকে ভেসে চলা নৌকার স্নিগ্ধ যাত্রা মনকে প্রশান্ত করে তোলে।

এই উপলব্ধি থেকেই সিরাজগঞ্জ ল’ কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শেষ পর্বের শিক্ষার্থীরা আয়োজন করে যমুনা নদীতে নৌভ্রমণের। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার পুরাতন জেলখানা ঘাট থেকে টাঙ্গাইলের উদ্দেশে নৌযাত্রা শুরু হয়। ভ্রমণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শেষ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা।

আয়োজক শিক্ষার্থীরা জানান, নৌভ্রমণ আমাদের শিক্ষা দেয় ধৈর্য, সাহস এবং প্রাকৃতিক সম্পদের প্রতি ভালোবাসা। একই সঙ্গে এটি আমাদের ঐতিহ্যের অংশ। বাংলাদেশে বহু শহর ও গ্রামীণ জনপদ নৌপথে সংযুক্ত। তাই নৌভ্রমণ কেবল আনন্দই নয়, বরং প্রয়োজনীয়ও বটে। এটি মনকে সতেজ করে, জ্ঞান বাড়ায় এবং জীবনের একঘেয়েমি দূর করে।

নৌভ্রমণে ল’ কলেজের শেষ বর্ষের শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০