সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

কাজিপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানার তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রদল সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেছেন, “দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে হলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।”

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাই বাজারে জনসাধারণ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন।

গণসংযোগে অংশ নিয়ে নাজমুল হাসান তালুকদার রানা বলেন, “বর্তমান রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে। মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত, বেকারত্ব দিন দিন বাড়ছে। দেশের তরুণ প্রজন্মের জন্য সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি জনগণের প্রত্যাশার প্রতিফলন। এই কর্মসূচির আলোকে দেশ গড়তে পারলে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্যমুক্ত একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই জনগণ তাদের অধিকার ফিরে পাক, ব্যবসায়ী সমাজ স্বস্তিতে বাণিজ্য করতে পারুক এবং কৃষক ন্যায্যমূল্য পাক। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।”

মেঘাই বাজারে গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশ নেন। তারা নেতাকর্মীদের হাতে লিফলেট গ্রহণ করেন এবং নানা বিষয়ে মতামত জানান।

এ সময় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে দমন-পীড়ন ও অবিচারের শিকার হলেও বিএনপি জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই এ দেশের মুক্তি আন্দোলনের প্রধান হাতিয়ার হয়ে উঠবে।

গণসংযোগে জেলা বিএনপি ও কাজিপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০