নিজস্ব প্রতিবেদক :
আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ অবিভুক্ত পাকিস্তান সরকারের সাবেক শিল্প মন্ত্রী, মুসলিম জাগরণের অন্যতম পুরোধা মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ এর ঘনিষ্ঠ সহচর, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান মানব দরদী মরহুম ফরহাদ হোসেন এর ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুম ফরহাদ হোসেন স্মৃতি পরিষদের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট ২০২৫ খ্রিঃ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মানব দরদী মরহুম ফরহাদ হোসেন স্মৃতি পরিষদের নির্বাহী সদস্য,সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নেতা শেখ মোঃ এনামুল হক।
শেখ মোঃ এনামুল হক জানান- আগামী ১০ সেপ্টেম্বর কর্মসূচীর শুরুতে সকাল ৮ টায় খোকশাবাড়ী হাসপাতাল চত্বরে মানব দরদী মরহুম ফরহাদ হোসেনের কবর জিয়ারত অনুষ্ঠিত হবে
সকাল ৮.৩০ মিনিট থেকে দিনব্যাপী পবিত্র কোরআন খানি করা হবে। বিকাল ৪ টায় খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল বাজারস্হ ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রুমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, শ্রী অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।






