সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

প্রশিক্ষণ জ্ঞান,মেধা,শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ও ভিডিপি বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে- জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম

মোঃ হোসেন আলী ছোট্ট : শান্তি শৃঙ্খলা কিছুটা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিরাজগঞ্জ কর্তৃক উপজেলা থানা আনসারদের ১৪ দিনব্যাপী মৌলিক  প্রশিক্ষণে উপজেলা থানা আনসার মৌলিক প্রশিক্ষণ এঁর  সমাপনীও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শহরের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিরাজগঞ্জের আয়োজনে মৌলিক প্রশিক্ষণ এঁর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেছেন প্রশিক্ষণ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ও ভিডিপি বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসাবে, পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যাদাসীন ও সুদূঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন গ্রাম অঞ্চলের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে কাজ করতে হবে। এ প্রশিক্ষণে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুধামুক্ত, দ্রারিদ্রমুক্ত, সমাজগড়া এবং পরিবার ও যুব সমাজকে সন্ত্রাস, মাদকের হাত থেকে রক্ষা করতে পারলেই আমরা নতুন সোনার বাংলাদেশ গড়তে সক্ষম হবো। এই আনসার মৌলিক প্রশিক্ষণে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন উদ্দীপনা জোগাবে।
আগামী সংসদ নির্বাচন ও দুর্গাপূজায় নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আনসার সদস্যরা সে লক্ষ্যে আনসার সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আনসারও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিরাজগঞ্জের বিডিএম চন্দন দেবনাথ।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মশিউর রহমান মানিক, সার্কেল এ্যাডজুটেন্ট মোঃ সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিভি কর্মকর্তা শাহ আলম খান,।

উল্লেখ্য : ১৪ দিনের ১৯৫ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০