সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

তারেক রহমানের ৩১ দফা কাজিপুরের সর্বত্র প্রচার করছেন সেলিম রেজা

নাবিউর রহমান (চয়ন) কাজিপুর:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা গণসংযোগ করে লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার (৯ জুলাই) দিনব্যাপী উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা হাটসহ বিভিন্ন বাজারে নেতা কর্মীদের বিশাল মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগ করে ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এর আগে সোমবার তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী বাজারসহ বিভিন্ন জায়গায় একুই কর্মসূচি পালন করেন।

এসময় সেলিম রেজা বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে। জনগনের পাশে সকল সময় থাকতে হবে। তারেক রহমানের নির্দেশ জনগনের মন জয় করতে হবে। জনগন সকল ক্ষমতা উৎস। জোড় করে কেউই ক্ষমতায় ঠিকে থাকতে পারেনা, তার প্রমান ফ্যাসিস আওয়ামীলীগ সরকার ও তাদের নেতা কর্মীরা। তারা জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে বিএনপিসহ দেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা করেছে। জনগণ বিএনপিকে ভালোবাসে। এই প্রমাণ তারা সম্ভাব্য ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে প্রমাণ করবে।

কর্মসূচিতে কাজিপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০