শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ কাজ শেষ

Download Photocard

নাটোর প্রতিনিধি : নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ এর নির্মাণ কাজ শেষ হয়েছে।  

জেলার পাঁচ শহীদের প্রাণ হারানোর স্থানটিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কারিগরি সহায়তায় স্মৃতিফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জেলা পরিষদ।

জুলাই গণঅভ্যুত্থানে নাটোর জেলার আটজন শহীদ হয়েছেন। এর মধ্যে দুইজন ঢাকাতে এবং একজন গাজীপুরে শহীদ হন। অবশিষ্ট পাঁচজন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরে পিটিআই সড়ক এলাকার বাড়িতে অগ্নিদগ্ধ হন ৫ আগস্ট। 

অগ্নিদগ্ধদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃত মেহেদী হাসান রবিন ঢাকার একটি হাসপাতালে শহীদ হন। অগ্নিদগ্ধ অবশিষ্ট চারজনের মরদেহ উদ্ধার হয় ঐ বাড়ি থেকে ৬ আগস্ট। এই চারজন হচ্ছেন শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী।

অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো স্থানটির কাছেই আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সীমানা প্রাচীরের সঙ্গে পাঁচটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ করা হয়েছে।  

মূল স্মৃতিফলকগুলো বা স্ট্যাম্প আট ফুট উচ্চতায় অবস্থান করছে। প্রত্যেক স্মৃতিফলকের কালো জমিনে শহীদের সংক্ষিপ্ত পরিচিতি খোদাই করা আছে। উপরে ধাতব গোলাকার লাল বৃত্তে শহীদের নাম এবং জন্ম ও মৃত্যু তারিখ লেখা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, শহীদ মেহেদী হাসান রবিন, শহীদ শাওন খান সিয়াম, শহীদ মিকদাদ হোসেন খান আকিব, শহীদ শরিফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী স্মরণে পৃথকভাবে পাঁচটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমরা কারিগরি সহায়তা প্রদান করেছি।

নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া বলেন, নাটোরের পাঁচ শহীদ স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ বাস্তবায়ন করতে পারা আমাদের জন্য প্রশান্তির। নির্মিত স্ট্রিট মেমোরি স্ট্যাম্প শহীদদের গৌরব গাঁথা জানান দিয়ে যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০