শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

রাজশাহী কলেজে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ ইউসুব আলী
১১ সেপ্টেম্বরে, রাজশাহী কলেজ

রাজশাহী কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কলেজ বিএনসিসি, রোভার ও রেঞ্জার ইউনিটের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

“মাদকমুক্ত তারুণ্য চাই”, “মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান” এবং “কৌতূহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন, পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন” এমন সচেতনতামূলক শ্লোগানে কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। এতে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী , বিএনসিসি, রোভার, রেঞ্জার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে রজনীকান্ত সেন মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, গোটা সমাজ ও জাতিকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একত্রে কাজ করতে হবে।

উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী তাঁর বক্তব্যে বলেন, মাদকবিরোধী এই আন্দোলনকে সামাজিক দায়িত্ব হিসেবে নিতে হবে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ ছাড়া বিকল্প নেই।

র‍্যালি ও পথসভায় উপস্থিত শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এর কুফল ও ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০