শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

শিয়ালকোলে বসতবাড়ির জমি দখলের হুমকী,থানায় অভিযোগ

Download Photocard

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল গ্রামের বাসিন্দা মো. রমজান আলী (৪৫) বসতবাড়ির জমি দখলের হুমকি ও প্রাণনাশের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, রমজান আলী তার বসতবাড়ির শিয়ালকোল মৌজার জমি আরএস খতিয়ান নং-৫৩, দাগ নং-২১, পরিমাণ ১৮ কুশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের শাহাদৎ হোসেন মাস্টার (৫২), বাচ্চু মণ্ডল (৪৮) ও শফি মণ্ডল (৫৫)-এর সঙ্গে বিরোধে রয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উক্ত বিবাদীরা রমজান আলীর বাড়ির সামনে গিয়ে জমি জোরপূর্বক দখলের হুমকি দেন এবং তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখান। এ সময় স্থানীয় আব্দুল হালিম খান ও আজিম মণ্ডলসহ একাধিক ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন।
এ বিষয়ে রমজান আলী গত ১১ সেপ্টেম্বর সিরাজগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি অভিযোগ করে বলেন, বিবাদীরা যেকোনো সময় তার বসতবাড়ির জমি দখল করে নিতে পারে এবং তার পরিবার জান-মালের ক্ষতির আশঙ্কায় রয়েছে।
এসব বিষয়ে বাচ্চু মন্ডল বলেন, জমির হিস্যা অনুযায়ী রমজান গং মালিক। কিন্তুু খারিজ সূত্রে আমরা অংশীদার। এনিয়ে একাধি শালিসী বৈঠক বসলেও রমজান গং রেকর্ডীয় মালিকসূত্রে দাবী করে আসছেন। আমরা দলিলসূত্রে সেখানে দাবী করে আসছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০