সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

কামারখন্দে তারেক রহমানের ছবি টানিয়ে প্রশংসায় দোকানী,নেতাকর্মীদের উচ্ছ্বাস

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নে এক দোকানদারের ঘরে টাঙানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এ ঘটনা স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ব্যস্ততম বাজার এলাকার একটি দোকানের দেওয়ালে ফ্রেমে বাঁধানো তারেক রহমানের ছবি শোভা পাচ্ছে। দোকানে আসা অনেক ক্রেতা ছবিটি দেখে বিস্মিত হন এবং কেউ কেউ প্রশংসা করেন। স্থানীয়দের অনেকে বলছেন, এটি শুধু একজন রাজনৈতিক নেতার ছবি টাঙানো নয়, বরং দীর্ঘদিন ধরে বিএনপির প্রতি দোকানদারটির আস্থার প্রকাশ।

এ বিষয়ে দোকানদার বলেন, আমি ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। তাই ঘরে ও দোকানে তাদের ছবি টাঙিয়ে রেখেছি। এটি আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের হৃদয়ে এখনো তারেক রহমান বেঁচে আছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা বাধা-বিপত্তির মধ্যেও মানুষ নিজের মতো করে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছে।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল- কায়েস বলেন, ছবিটি টাঙানোর বিষয়টি হয়তো সামান্য মনে হতে পারে, তবে এটি মাঠপর্যায়ের রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরে। দীর্ঘদিন ধরেই বিএনপি নেতৃত্ববৃন্দ দেশে না থাকলেও তৃণমূলের কর্মী-সমর্থকরা তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে চলেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০