শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সয়দাবাদে রেলওয়ে প্রকল্পে চুরি, চোরাই রেলের শীট ও ভ্যান জব্দ

ফটোকার্ড

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হলেও ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি।

এদিকে স্থানীয়রা জানান, উদ্ধারকৃত দুটি স্লিপারের বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। রেলওয়ে প্রকল্প এলাকায় দীর্ঘদিন ধরেই সরকারি মালামাল চুরির ঘটনা ঘটছে। প্লেটসহ নানা সরঞ্জাম চুরি এখন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তারা বলেন, এর আগে একাধিকবার এসব চুরি নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, মামলা-মোকদ্দমা ও থানায় অভিযোগ দেওয়া হলেও চুরি বন্ধ হয়নি। পুলিশের নিয়মিত নজরদারি না থাকায় চক্রটি সহজেই সরকারি মালামাল লুট করে নিয়ে যায়। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চুরি রোধে কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ ভবিষ্যতে আরও বাড়বে।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত দুটি শীট ও ভ্যান থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০