আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ “তারুণ্য উৎসব ” সিরাজগঞ্জে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলায় সিরাজগঞ্জ বনাম শেরপুর জেলার খেলায়- সিরাজগঞ্জ জেলা ফুটবল দল ৩-০ গোলে শেরপুর জেলা ফুটবল দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। খেলার প্রথমার্ধে সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড় উজ্জ্বল ও মোতালেব একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে শিশির আরও একটি গোল করে তিন শূন্য গোলের জয় নিশ্চিত করে।
সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড় পায়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।খেলা পরিচালনা করেন আবু নাছর। খেলায় ধারাবিবরণী করেন প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজনে ও বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোকতায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে-
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে আলম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক-জেলা বিএনপি’র মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার নিবাহী মোঃ রফিকুল ইসলাম প্রমুখ । এ সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সন্মানিত সদস্য ও টেকনিক্যাল টিমের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিল্টন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ খ্রিঃ সিরাজগঞ্জ জেলার পরিচালনা কমিটির আহবায়ক তানভীর মাহমুদ পলাশ হাসান সহ সদস্য – রেজাউল করিম দিলীপ, এ.কে.এম ফরিদুজ্জামান স্ট্যালিন, রবিউল ইসলাম লেবু, হেদায়েতুল ইসলাম ফ্রুট,, আল আমিন খান, মুরাদুজ্জামান মুরাদ, মেনহাজুল আবেদীন মেন্না, নুরে আলম ডাক্কু, আশরাফুল ইসলাম, গোলাম কিবরিয়া বরাত, তৌহিদ আলম, সজিব খান, আলামিন প্রমানিক, সোহেল আব্বাস, মোহাম্মদ আলী তালুকদার, অনুখান, গজেন্দ্র নাথ মন্ডল, সুলতান মাহমুদ, আতাউল্লাহ রাজু ফকরুল ইসলাম রাকিব, সাব্বির হোসেন প্রতীক, মোকাদ্দেস আলী অন্যান্য অতিথিবৃন্দ, সিরাজগঞ্জ ও শেরপুর ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ হাজার হাজার দর্শকেরা উপস্থিত ছিলেন ।






