মোঃ হোসেন আলী (ছোট্ট) : আষাঢ়ের মেঘমায়ায় মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫ এঁর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১ টায় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরীতে জাতীয় পতাকা ও আইসিটি পতাকা ও স্কাউট উওোলন ও রংবেরঙের বেলুন ও আকাশের শান্তির প্রতিক কবুতর মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির আহবায়ক ও বাংলাদেশ সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।
উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতাপাঠ, বাইবেল পাঠ ও মুক্তিযোদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত শহিদদের প্রতি স্মরণে নিরব প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করে সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব ও ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫ এঁর ক্যাম্প চীফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির আহবায়ক ও বাংলাদেশ সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির আহবায়ক ও বাংলাদেশ সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন,
ক্যাম্পেরঅংশগ্রহণকারী প্রতিটি স্কাউট তারা আত্মনির্ভরশীল হয়ে বড় হবে এ প্রত্যাশা আমাদের আছে। আমরা পরিবর্তনের মধ্যে এসেছি, পরিবর্তিতভাবে দেশকে গড়ে তুলবো। স্কাউটিং
শিক্ষা দেয় তা হলো নিজেকে ভালো রাখা, দেশকে ভালো রাখা, সমাজকে ভালো রাখা, সুন্দরভাবে নিজেকে গড়ে তোলা এবং মানুষের সেবা ও দেশের কল্যাণে কাজ করা। আমি বিশেষ করে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান যে সকল স্কাউটেরা ও ছাত্ররা জীবন দিয়ে আমাদেরকে সুন্দর এক বাংলাদেশ উপহার দিয়েছে। তিনও আরো বলেন, ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫ এঁর
আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামকে সার্থক করেছেন তাদের মেধা দিয়ে। তাদেরকে এত সুন্দর এ আয়োজন করায় আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য ও ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫ এঁর আহবায়ক মোঃ আসিফ- উল – হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিইউএফটি ভাইস চ্যান্সেলর প্রফেসর৷ ড. ইন্জিনিয়ার আইয়ুব নবী,বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য, মোঃ রেজাউল করিম,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (চলতি দায়িত্ব) ও পরিচালক (প্রশিক্ষণ) নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক,জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর পরিচালক উনু চিং, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ গাজীপুর মৌচাক কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র, মৌচাক গাজীপুরের সহকারী পরিচালক কাজী মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতরের সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোহাম্মদ আবু সাঈদ,
বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-৩, হার্ড) পয়েন্ট, সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক ,মো: জামাল উদ্দীন, সহ বাংলাদেশ স্কাউটসের আইসিটি বিভাগের যুগ্ম আহ্বায়ক আরিফ রাইয়ান, সহকারী পরিচালক লিয়াকত হোসেন, তৃতীয় জাতীয় আইসিটি জাম্বুরির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল আমীন রুবেল,
প্রমুখ। উল্লেখ্য ঃ ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫ এঁর অংশগ্রহণকারী স্কাউট সংখ্যা ( ১১ শত ) এবং কর্মকর্তা ( ১০০ ) এবং স্বেচ্ছাসেবক ( ১০০) অংশগ্রহণ করেন। এবং এই তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি-২০২৫’-এ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও গেমিং নিয়ে সেশন, রোবট প্রদর্শনী, প্রজেক্ট প্রতিযোগিতা থাকবে। থাকবে ক্যাম্পিং। আম্বার আইটি এসব আয়োজনে নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সরবরাহ করবে এবং সবার জন্য ফ্রি ওয়াইফাই জোন তৈরি করে দেবে।






