শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

ফটোকার্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের শালবাড়ি ডিবিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সকলের অগোচরে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের অফিস এবং শ্রেণিকক্ষের তালা ভেঙে ইন্টারনেট রাউটার চুরি করে নিয়ে যায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এক সহকারী শিক্ষক স্কুলে এসে অফিস কক্ষের তালা খুলতে গিয়ে দরজা খোলা দেখতে পান। কক্ষের ভিতরে ঢুকে তিনি দেখেন ইন্টারনেট রাউটারটি চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ থাকায় চোরেরা এ সুযোগ নিয়েছে। এলাকাতে মাদক কারবারি ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় এসব চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করছেন। এনিয়ে তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস বানু জানান, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ঘটনাটি ইতোমধ্যেই আমাদের দপ্তরে জানানো হয়েছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘চুরির ঘটনায় প্রধান শিক্ষককে জিডি করার জন্য বলেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ওই বিদ্যালয়ে এর আগে ১২টি সিলিং ফ্যান চুরি হয়েছে যার হদিস আজও মেলেনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০