শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে-এতে কোনো সন্দেহ নেই- সাইদুর রহমান বাচ্চু

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ পৌর বিএনপির ১৫টি ওয়ার্ডের নবগঠিত কমিটির সুপার ফাইভ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে-এতে কোনো সন্দেহ নেই। এজন্য তারেক রহমানের প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। সিরাজগঞ্জ সদর আসনে সিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিপুল ভোটে বিজয়ী করে মন্ত্রী বানাতে হবে, যাতে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকে।

তিনি আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধানের শীষে ভোট চেয়ে প্রতিটি পাড়া-মহল্লায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঠে নামতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেই বিএনপি পুনরায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ক্রসবার-৩ জারা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে নবগঠিত পৌর ওয়ার্ড কমিটির সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম।

সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহর ও জেলা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ১৫টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০