শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডারস (এইচআরডি) নেটওয়ার্কের জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডারস (এইচআরডি) নেটওয়ার্কের জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।  

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র  আয়োজনে,এবং মানবাধিকার সংস্কৃতি  ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায়  সিরাজগঞ্জ জেলা পর্যায়ে এইচআরডি নেটওয়ার্কের সকল সদস্যদের নিয়ে-

 বুধবার ( ২৪সেপ্টেম্বর২০২৫) সকাল হতে দুপুর ২ টা পর্যন্ত  সিরাজগঞ্জ এনডিপি মাছুমপুর শাখা অফিসের সভা কক্ষে এইচআরডি নেটওয়ার্ক এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

 উক্ত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ,  যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জের উপ-পরিচালক  মোঃ শফিকুল ইসলাম।

 বিশেষ অতিথি বক্তব্যে রাখেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ আব্দুর রহমান, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজগঞ্জ সদর মোঃ ফজলুর রহমান প্রমুখ। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্কের কনভেনার এবং এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। সভাটি  পরিচালনা করেন এনডিপি’র এমএন্ডই বিভাগের উপপরিচালক এবং উক্ত প্রজেক্টের ফোকাল পার্সন কাজী মাসুদুজ্জামান। সভায় ১ জুলাই ২০২৫ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় ঘটে যাওয়া মানবাধিকার লংঘন জনিত ঘটনা নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য খাগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক কর্তৃক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানি, সয়াধানগড়া দক্ষিণ পাড়ার ৯ম শ্রেণির শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে সোলায়মান সেখ কর্তৃক অপহরণ পরবর্তী ধর্ষণ সহ বিভিন্ন ধর্ষণের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তাছাড়া এইচআরডি নেটওয়ার্কের সদস্য নরেশ চন্দ্র ভৌমিক, এ্যাডঃ শামীমা ইয়াসমিন রিমা, হোসনে আরা জলি সহ অনেকেই বক্তব্য রাখেন।  মানবাধিকার লংঘনে শিকার হওয়া ভিকটিম গণ উপস্থিত হয়ে তাদের উপর ঘটে যাওয়া সহিংসতার কথা ব্যক্ত করেন এবং এইচআরডি নেটওয়ার্ক তাদেরকে কিভাবে আইনগত প্রশাসনিক সহায়তা প্রদান করেছেন তা তুলে ধরেন। এছাড়াও নেটওয়ার্ক তাদের সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে ফলোআপে রেখেছেন বলে জানান। সভার  অতিথি বৃন্দ এই কার্যক্রমের প্রশংসা করে বলেন মানবাধিকার লংঘন জনিত ঘটনার সত্য উদঘাটন করার জন্য এইচআরডি নেটওয়ার্ক গুরুত্ব সহকারে কাজ করছে। তিনি আরো বলেন মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা রাখার জন্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং অতিথির পক্ষ থেকে  এইচআরডি নেটওয়ার্ককে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। সভাটি যথাযথ ভাবে সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক এবং ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ। সভায় মানবাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিউম্যান রাইটস মনিটরিং অফিসার  মোছাঃ তানিয়া খাতুন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০