শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী (ছোট্ট) :: সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদেরকে নিয়ে রাজশাহী অঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌ্হিদুজ্জামান। 

মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণমাধ্যমকর্মীদেরকে সমাজে ও রাষ্ট্রের প্রতি গুজব প্রতিরোধে বিরত থাকার উপরে তাৎপর্য মূলক ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে গুজব সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অন্যতম বড় হাতিয়ার। তাই সঠিক তথ্য যাচাই না করে কোনো সংবাদ প্রচার বা শেয়ার করা যাবে না। গণমাধ্যমকর্মীরা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরে গুজব প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। তিনি আরো বলেন, সংবাদ প্রকাশের পূর্বে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিং করা জরুরী। আমরা মনে করি এ কর্মশালাটি সাংবাদিকদেরকে যথাযথ পেশাদারিত্বের সাথে সংবাদ প্রচারে সহায়তা করবে’। অনুষ্ঠানের সভাপতি রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের৷  উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌ্হিদুজ্জামান বলেন

গুজব একটি সমাজবিরোধী ব্যাধি। তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ ক্ষেত্রে গণমাধ্যমের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।”গুজব প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা এবং সরকারের তথ্য প্রচার কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপও করেন তিনি আরো বলেন, বাংলাদেশে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভুল সোর্স, একটিমাত্র সোর্সকে ভরসা করা, সংবাদের ভুল ব্যাখা বা অনুবাদ, প্ররোচনামূলক ভুল সংবাদ ভূমিকা পালন করে। পাশাপাশি, মনোযোগ আকর্ষণকারী ঘটনার নিউজের সত্যতা নিয়ে সতর্ক থাকার গুরুত্ব, অনলাইন সাংবাদিক ও মূলধারার সাংবাদিকদের মধ্যে সমন্বয়হীনতার অভাব, ফ্যাক্টচেকিং এর বর্তমান অবস্থা, এসময়ে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী,  সিরাজগঞ্জ প্রেসক্নাবের সভাপতি ও দৈনিক আমার সিরাজগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, রাজশাহী অঞ্চলিক তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ,  আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী  সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল আলীম,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন,  দৈনিক কলম সৈনিক পএিকার সম্পাদক মোঃ আব্দুল হামিদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস,  দৈনিক যমুনা প্রবাহ পএিকার নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সিরাজগঞ্জ কন্ঠ পএিকার সম্পাদক শফিক মাহমুদ রুমন, দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম,  দৈনিক আমার সিরাজগঞ্জের নির্বাহী সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হীরুক গুণ,  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এঁর জেলা প্রতিনিধি দিলীপ গৌড়,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ -সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, দৈনিক সিরাজগঞ্জ সংবাদ এঁর সম্পাদক মোঃ মাসুদ রেজা,জাতীয় দৈনিক চিত্র জেলা প্রতিনিধি মোঃ হোসেন আলী (ছোট্ট),  দৈনিক দেশ চিত্র জেলা প্রতিনিধি ও দৈনিক সিরাজগঞ্জ সংবাদ এঁর বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রাকিব,জাতীয় দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না,আজকের দর্পণ জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০