শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর পূজা মন্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতির আহ্বান

Download Photocard


ইছাহাক আলী, এনায়েতপুর- চৌহালী (সিরাজগঞ্জ):
গতকাল (২৯ সেপ্টেম্বর) রাতে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এনায়েতপুরের খামারগ্রামের ৮ টি দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপ কমিটি ও উপস্থিত হিন্দুধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলার মজলিসে শুরা সদস্য ও এনায়েতপুর থানা আমীর ডা. মো: সেলিম রেজা বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের চাওয়া আপনাদের ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জামায়াতে ইসলামী আপনাদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।
এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ব্যবসায়ী নেতা ডা. মোফাজ্জল হোসেন বলেন, এনায়েতপুর থানায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর স্থানীয় সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন আরোও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া , স্থল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লিয়াকত আলী, সাংগঠনিক সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ ইদ্রিস আলম,শ্রমিক নেতা সোলায়মান হোসেন, ডেন্টিস্ট হাবিবুর রহমান আলাল,আল আমিন হোসেন প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০