শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

ভূঞাপুরে অবৈধ দখলে থাকা ৫৪টি স্থাপনা উচ্ছেদ প্রশাসনের

Download Photocard

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভূঞাপুরে দীর্ঘ ২৫ বছর ধরে অবৈধ দখলে থাকা ৫৪টি স্থাপনা উচ্ছেদ করছে উপজেলা প্রশাসন।

 মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ) সকালে উপজেলার গোবিন্দাসী স্কুল রোডে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন। 

এ সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর ধরে স্থানীয় লোকজন গোবিন্দাসী স্কুল রোডের দুইপাশে সেতু কর্তৃপক্ষের জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিল। যা স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের সমস্যায় ফেলতো। 

তিনি আরও জানান, দোকানে আড্ডারত বহিরাগতরা ছাত্রীদের নানাভাবে উত্যাক্ত করতো। উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও দোকানের মালিকরা তা শুনেননি। তাই আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০