শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সাবেক শিল্পমন্ত্রী মজিদের হাতকড়া পরা ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব

Download Photocard

নিজস্ব প্রতিবেদক : মুমূর্ষু অবস্থায় হাসপাতালে বেডে সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া হাতকড়া পরা ছবি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।

বুধবার (১ অক্টোবর) দুপুরে যশোরের কেশবপুর উপজেলার ত্রিপল্লী সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।


তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসার সময়ে সাবেক মন্ত্রীর স্বজন ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

 মহানবমীতে খুলনার মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়

দুর্গাপূজা উপলক্ষে সকাল ১১টায় যশোর রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। এরপর তিনি উপজলা শহরের হরিতলা সম্প্রতি মন্দির ও ত্রিপল্লী সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেন।


পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আনন্দ, উৎসবের সাথে দুর্গাপূজা উদযাপন করছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসব সম্পন্ন করতে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশক্তি দিয়ে এ কাজটি করছে।’
 

এসময় তিনি আরও বলেন, ‘খাগড়াছড়ির ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। কারণ চিকিৎসকরা আদিবাসী মেয়েটিকে ধর্ষণের আলামত পাননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করছি ঘটনার রহস্য উদঘাটন হবে।’ 

পরিদর্শনকালে স্বরাষ্ট্র সচিবের সাথে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০