মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে সিরাজগঞ্জ শহর বিএনপির আওতাধীন( ১,১০,১১,১২,১৩,১৪,১৫,) নং ওয়ার্ড বিএনপি মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবিন্দরা মিছিল নিয়ে যোগদান করেছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) দুপুরে দিকে পৌর শহরের রেলগেটে ট্রাক স্ট্র্যান্ডের মাঠ প্রাঙগণে শহর বিএনপির আয়োজনে শহর বিএনপির আওতাধীন ৭টি ওয়ার্ড বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন- স্বৈরাচার হাসিনা আওয়ামীলীগের দোসরা মহান মুক্তিযুদ্ধকে পঁচাইয়া দিয়ে গেছে এবং ধর্মের দোহাই দিয়ে একটিদল মহিলাদের দিয়ে বাড়ি বাড়ি পাঠিয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভূল বুঝাচ্ছে। ধর্মের লেবাসধারী ধর্মব্যবসায়ী মুক্তিযুদ্ধকালীন সময়ে তারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে সে সময়ে তারা পাকবাহিনীর সাথে মিলেমিশে গিয়ে দেশের মানুষকে হত্যা করেছে। এখন পর্যন্ত তারা ক্ষমা চায়নি। তারাএই স্বাধীন বাংলাদেশে বসবাস করে বিভিন্ন সময়ে স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে থেকেছে। বিগত স্বৈরাচার হাসিনা আমলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলের ছেলে-মেয়েরা যেতে পারেনি ১৬ বছর তাদেরকে মেরে হাত- ভেঙে বের করে দিয়েছে। অথচ তারা আওয়ামী সন্ত্রাসী দোসরদের সাথে মিলেমিশে থেকেছে। গত ৫ আগষ্ট-২০২৪ খ্রিঃ পর দেশে নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা আর একটা বানোয়াট কথা বলছেন তারা বিএনপিকে কলাকৌশলে চাঁদাবাজ বলে সোস্যালমিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা লিপ্ত। বিভিন্ন ঘটনা আর ছবি ও ভিডিও এডিটিং করে দোসরা তাদের সোস্যালমিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে।মূলতঃ তারাই বিভিন্ন প্রতিষ্ঠান জোর দখল করে রেখেছে। তারা দূর্নীতি করছে। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য আরও বলেন, যারা চাঁদাবাজ বলে বলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় লিপ্ত তাদেরকে আপনারা ও সঠিক জবাব দিয়ে দিন। তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা আওয়ামীলীগের দোসরা মহান মুক্তিযুদ্ধকে পঁচাইয়া দিয়ে গেছে। তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে অপকর্ম করিয়েছে। তারা স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল করেছিলো। বেগম জিয়াকে তার বাড়ি থেকে অপমান-অপদস্ত করে বের করে দিয়েছিলো। স্বৈরাচার হাসিনা নতুন প্রজন্মদেরকে রাজাকার বলতেও দ্বিধাবোধ করেনি। সে সময়ে ওইসব দলকানা মুক্তিযোদ্ধারা বিভিন্ন ধরনের ভাতা নিয়ে চুপচাপছিলো। তাদের নাতী-পুতিদের জন্য সুবিধার মহাব্যস্ত ছিলো। আওয়ামীদলীয় অতি উৎসায়ী এইসব মুক্তিযোদ্ধারা নেমপ্লেট লাগিয়ে জাহির করে দাপট দেখিয়ে চলেছে তারাই মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। স্বৈরাচার হাসিনার দোসর হিসেবে কাজ করেছে।
স্বৈরাচার হাসিনার কাছে থেকে সুযোগ-সুবিধা নেওয়ার জন্য তাদের বিবেকবোধ হারিয়ে ফেলেছিলো। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য ও বলেন, আপনারা এখন থেকে প্রত্যেক বাড়ি গাড়ি গিয়ে- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছালাম দিবেন, খোঁজ-খরব নিন, তাদের পাশে থাকুন এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম – সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম- সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি বিশা সেখ,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম, এ ওয়াহাব,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, মোঃ আবুল কালাম, , যুগ্ম সম্পাদক জেল হোসেন বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম, সম্পাদক আরিফুল ইসলাম রিগান, মোঃ ওমর ফারুক, আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মনির), বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুল বারিক, সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটো রিক্সা সিএনজি প্রশিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন, সিরাজগঞ্জ সদর থানা সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাছান সেখ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোওালেব সেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাছান সেখ, শহর শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মোঃ নাসির সেখ, সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক ঝুমন সেখ, সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ও শ্রমিক দল, জেলা বিএনপির নেতৃবৃন্দ।






