শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

গ্রীন সিটি খ্যাত রাজশাহীর সুনাম রক্ষায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ও রিভার সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গাছের চাঁরা রোপণ করি, গ্রীন সিটি খ্যাত রাজশাহী মহানগরীর সুনাম ধরে রাখি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী বিজিবি ক্যাম্পের পাশে পদ্মার পাড়ে এবং কাজলা অক্ট্রয় মোড়ে অবস্থিত সরকারি বিভিন্ন পরিত্যাক্ত স্থানে এই বৃক্ষের চাঁরা রোপণ কর্মসূচি পালিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডেপুটি রেজ্রিস্ট্রার (এ্যাকাডেমিক সেকশন), আবু মোঃ তারেক, আরআরইউ সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা রাব্বানী’র নেতৃত্বে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আরআরইউ এর সভাপতি আব্দুল মুগণী নীরো ও রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দীন। এছাড়াও, অক্ট্রয় মোড়, রেন্ট-এ কার ও মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, জেলা বিএনপি নেতা মোঃ পিয়াস আলী, মতিহার থানা সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিকুল রহমান মুন্টু, মোঃ মাসুম, ভ্যাদন, মোঃ কামাল হোসেন, মোঃ ঈদুল হোসেন এবং সেহের আলী।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন সম্রাট, মোঃ পারভেজ হোসেন, মিজানুর রহমান টনি, আবির শেখ, আব্দুল্লাহিল কাফি, আব্দুল্লাহিল সাফি, মাসুদ আলী পুলক, আকাশ সরকার , সারোয়ার জাহান বিপ্লব, তাহসীনুল আমীন রাহী, মোঃ বাবুল আখতার, জুবায়ের আলম রাজন, মোঃ সুমন, মোঃ রাজু, মোঃ মামুনুর রহমান কাচু এবং মোঃ রুবেল, মোজাম্মেল হক রনি, শ্রী প্রশান্ত কুমার সরকার উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক, এসআই মোঃ মিজান ও সঙ্গীয় ফোর্স এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এই বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীকে আরও সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে এবং “গ্রীন সিটি” হিসেবে এর সুনাম অক্ষন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। —

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০