মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

কুষ্টিয়া হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মা নদীতে বালি বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মানদীতে বৈধ ইজরাদারের বালিবোঝাই নৌকা থেকে চাঁদাবাজী করার অভিযোগ উঠেছে। 

এ ব্যাপারে পাটুরিয়া টু রাজশাহী নৌ- চ্যানেলের বৈধ ইজারাদার ‘গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক খন্দকার ট্রেডার্সের প্রোপাইটর সোহেল খন্দকার ঈশ্বরদীর জাকারিয়া পিন্টু, তার ভাই মেহেদী হাসান ও ভেড়ামারার আওয়ামীলীগ নেতা সাঈদ খানের বিরুদ্ধে শনিবার রাতে সংবাদ সম্মেলন করেছেন। 

সংবাদ সম্মেলনে সোহেল খন্দকার বলেন, ‘গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’র প্রোপাইটর নাসির উদ্দিন পদ্মানদীর চ্যানেল থেকে বালি উত্তোলন করার জন্য সরকার থেকে নিয়োগ প্রাপ্ত বৈধ ইজাদার। আমি ওই প্রতিষ্ঠানের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু ইজারা পাওয়ার পর থেকেই ঈশ্বরদীর জাকারিয়া পিন্টু, তার ভাই মেহেদী হাসান ও ভেড়ামারার আওয়ামীলীগ নেতা সাঈদ খান প্রতিদিন চাঁদা দেয়ার জন্য আমাদের কর্মচারি ও মাঝিদের হুমকি-ধামকি দিয়ে আসছিল । শনিবার দুপুরে টহলরত নৌ-পুলিশের এস.আই মনির ও এস.আই শামীমের উপস্থিতিতে পিন্টুর সন্ত্রাসী বাহিনী নৌকার মালিক ভেড়ামারার পশ্চিম বাহির চর গ্রামের সাইদুল সরদার, মাঝি সাইদ শেখ ও  নায়েব আলীর কাছে চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকার করলে পিন্টুর সন্ত্রাসী বাহিনী চরম মারপিট করে। এতে মাঝিরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর নৌ পুলিশের ওসি খন্দকার শাফিকুল ইসলামকে জানালে তিনি বিষয়টি দেখছি বলে মোবাইল কেটে দেন। কিন্তু, তিনি আইনানুগ কোন ব্যবস্থা গ্রহন করেননি। এ ঘটনার পর আমরা আতংকিত । আমাকেও তারা হত্যার ষড়যন্ত্র করছে বলে জানতে পেরেছি। তিনি জাকারিয়া পিন্টু, তার ভাই মেহেদী হাসান ও ভেড়ামারার আওয়ামীলীগ নেতা সাঈদ খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন। সন্ত্রাসীদের কারণে তারা  আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছেন । 

সোহেল খন্দকার আরও বলেন, আমার ধারনা নৌ-পুলিশ তাদের থেকে অর্থনৈতিক সুবিধা নিয়ে সব রকমের সহযোগীতা করছে। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে তাদের বিচার দাবী করছি।

এ ব্যাপারে জাকারিয়া পিন্টুর সাথে যোগাযোগ করে তার বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

এ ব্যাপারে নৌ-পুলিশের লক্ষীকুন্ডা ফাঁড়ির ইনচার্জ খন্দকার শাফিকুল ইসলামের নিকট সরাসরি ঘটনার বিস্তারিত জানতে গেলে সাংবাদিকদের ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি ও সাংবাদিকদের প্রশ্নের সদত্তোর দিতে পারেনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০