শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ  স্বাস্থ্য বিভাগ আয়োজিত ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ খ্রিঃ  অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (৬ অক্টোবর-২০২৫ খ্রিঃ) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে.সম্মেলন কক্ষে উক্ত  অনুষ্ঠিত অ্যাডভোকেসী সভার  সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ  সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন এবং প্রধান অতিথি হিসেবে  বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এসময়ে তিনি বলেন,  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রচার বাড়াতে হবে। জনসচেতনতা সৃষ্টি করতে হবে। টাইফয়েড টিকা বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। ধর্মীয় দৃষ্টিকোন থেকেও টিকাটি সম্পূর্ণ নিরাপদ। সকল শিশু টিকা নিলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা করেন। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহবান জানান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ,  বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ এম.এ রাশিদুল বারী,

মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শাহানা বেগম, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ। এছাড়াও সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্যকর্মকর্তা মোঃ ইমান আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন অর রশিদ খান হাসান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

জানা যায় যে, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণি /সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকাদিন। 

এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে WWW.Vaxepi  ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তবে কারো জন্ম নিবন্ধন না করা থাকলে সিরাজগঞ্জ  স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০