সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রায়গঞ্জে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের রায়গঞ্জের পশ্চিম লক্ষীকোলা গ্রামে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবিতে  সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকালে রায়গঞ্জ বাজার চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. জহুরুল ইসলাম মীর বুল্লু। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত শনিবার গভীর রাতে তার বসতবাড়িতে স্থানীয় ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী প্রবেশ করে। এ সময় তারা ধারালো হাসুয়া ও রামদা নিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে  হাত-পা বেঁধে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। পরে তারা ঘরের ট্রাংকের তালা ভেঙে নগদ ৫৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। টাকা না দেওয়ায় এ হামলা ও ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য– এ ঘটনায় জহুরুল ইসলাম মীর বুল্লু রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা ঘটনাটির ন্যায়বিচার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম মাসুদ রানা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০