শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

আইটি ভিশন সোসাইটির ৪০ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ পত্র ও গাছের চারা বিতরণ

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে আইটি ভিশন সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ আলোচনা ও সনদ পত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল ১১ টায় শহরে আই,আই,কলেজ রোডস্থ নিজস্ব অফিস কার্যালয়ে সিরাজগঞ্জে আইটি ভিশন সোসাইটি-এর উদ্যোগে “বৃক্ষরোপণ বিষয়ক আলোচনা ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এম টু.এম গ্লোবাল লিমিটেড তাওহিদা সুলতানা (তন্দা) এর সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ রায়হান তুষার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের এর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।

প্রধান অতিথি বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করবে। তিনি আরও বলেন আইটি ভিশন সোসাইটির এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আইটি ভিশন সোসাইটির প্রকল্প পরিচালক মোঃ মাহবুব আলম,এআই ভিশন বিডি ডিরেক্টর মো:শাকিল আহসান,অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের এ্যাডমিন মো: আবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (জনপ্রশাসন মন্ত্রণালয়) ইসলামী ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ও আইটি ভিশন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে ৪০ জন প্রশিক্ষণ প্রাপ্ত ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান ও বৃক্ষরোপণ বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী,তরুণ কর্মী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০