শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ি নিহত 

ফটোকার্ড

বগুড়া প্রতিনিধি : জেলার কাহালু উপজেলা আজ গরু বোঝাই ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) উল্টে আমিনুল শেখ (৪০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

আজ মঙ্গলবার সকালে কাহালু- বগুড়া সড়কে কাহালু উপজেলার শীতলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল শেখ জেলার কাহালু উপজেলার জয়তুল গ্রামের রিয়াজ শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আমিনুল শেখ বাড়ি থেকে একটি ভটভটিতে কয়েকটি গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু- বগুড়া সড়কে কাহালু উপজেলার শীতলাই এলাকায় ভটভটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই আমিনুল শেখ নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০