ইছাহাক আলী, এনায়েতপুর- চৌহালী:(সিরাজগঞ্জ) :
আজ সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ ভোর থেকে চৌহালী ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির উদ্যােগে যমুনা নদীর চৌহালী অংশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো: মোস্তাফিজুর রহমান, চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রমুখ।
এসময় ইলিশ মাছ শিকার করার অপরাধে যুক্ত থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে ৫ হাজার টাকা করে এবং ১ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজকের এই অভিযানে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের প্রায় ২,৫০০ মিটার জাল জব্দ করা হয় এবং তা বিনষ্ট করা হয়। ২.২৫ কেজি ইলিশ মাছ জব্দ এবং তা বিধিমোতাবেক মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এছাড়া ০৪ টি ইঞ্জিনচালিত ও ০১ টি কাঁঠের নৌকা জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে সম্ভাব্য ইলিশ বিক্রির স্থানগুলোতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলকে নিয়ে মত বিনিময় করেন এবং সকলকে সরকারের নিষেধাজ্ঞা মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।






