শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

শিয়ালকোলে প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে

ফটোকার্ড

নজরুল ইসলাম :
সিরাজগঞ্জে যৌন নিপীড়নের শিকার এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) নিয়ে তার বাবা-মা অভিযুক্ত ব্যক্তিকে থানায় হাজির করেছেন।
বুধবার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামে। তার বাবা পেশায় দিন মজুর। চার মেয়ে ও এক ছেলের মধ্যে ওই মেয়েটিই সবার বড়। পরিবারের দাবি, পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, অনেক দিন আগে একই গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি টাকার প্রলোভনে কিশোরীকে যৌন নিপীড়ন করেন। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে স্থানীয়ভাবে সালিস বসে। সেখানে দেড় লাখ টাকা দেনমোহরে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ওই কিশোরীর বিয়ের প্রস্তাব দেওয়া হয়। সালিসে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মনজুরুল আলম, হাজী মোজাম্মেলসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বুধবার সকালে উভয় পক্ষ সিরাজগঞ্জ আদালত চত্বরে বিয়ে সম্পন্ন করতে গেলে কিশোরীর অপ্রাপ্তবয়স্কতার কারণে কোনো আইনজীবী তাতে রাজি হননি। পরে দুপুরে কিশোরী ও তার পরিবার অভিযুক্তকে ধরে থানায় হাজির করে পুলিশের হাতে তুলে দেয়।

সাবেক ইউপি সদস্য মনজুরুল আলম বলেন, মেয়েটি মানসিক প্রতিবন্ধী। ওই বৃদ্ধের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, নির্যাতিতার মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলার অভিযোগ দায়ের করেছে। ওই অভিযোগের ভিত্তিত্বে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০