শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে জাতীয় কন্যা শিশু দিবস- ২০২৫ উপলক্ষে আলোচনা সভা-মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন,বেলকুচি উপজেলা প্রতিনিধি:

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসী লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৫,

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আফরিন জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোছাঃ হাসনাৎ জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুসাবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা, বেলকুচি থানা পুলিশ কর্মকর্তা সবুজ কুমার দেব, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এবং বাংলাদেশ প্রেসক্লাব, বেলকুচি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কন্যাশিশু ও তাদের অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের দেশগড়ার অগ্রনায়ক— সুতরাং তাদের প্রতি বৈষম্য ও সহিংসতা পরিহার করে উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে কন্যা শিশুরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পরে সেরা পরিবেশকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, “কন্যাশিশু আমাদের অমূল্য সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলে তারাই একদিন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেবে।”

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বেলকুচি উপজেলা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০