শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ

স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতনের ছবি ফেসবুকে পোস্ট করে যুবদল নেতা তৌহিদ আলমের স্মৃতিচারণ

ফটোকার্ড

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জের যুবদলের নেতা তৌহিদ আলম তার ফেসবুক আইডিতে একটি পুরোনো ছবিসহ আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “এই সেই ছবিটি কালের সাক্ষী হয়ে থাকবে” কারণ ২০১৪ সালে একতরফা ও অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সফল করতে রাজপথে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশ ও ডিবি যৌথভাবে ধাওয়া করে আমাকে গ্রেফতার ও অকথ্য শারীরিক নির্যাতন করেছিল। সেই নির্যাতনের স্মৃতি আজও শরীরে বহন করছি।

তৌহিদ আলম আরও উল্লেখ করেন, গ্রেফতারের সময় আমাকেই একা আটক করা হয়েছিল, অথচ সেদিন রাজপথে থাকা বেশিরভাগ নেতা-কর্মীও সহজেই গ্রেফতার হতে পারতেন। কিন্তু ভাগ্যক্রমে তারা রক্ষা পেয়েছিলেন।

এদিকে ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথেই সহযোদ্ধারা আবেগঘন আন্দোলনের স্মৃতি মন্তব্যে করতে থাকেন।

শাহ আলম নামের এক সহযোদ্ধা মন্তব্য করেন,
“আপনাকে রাজপথে নেতৃত্ব দেওয়ার সময় ডিবি পুলিশ গ্রেফতার করেছিল এবং আপনাকে চরম নির্যাতন করেছিল আমরা তার সাক্ষী। ২০১৪ সালের আন্দোলন ছিল ভয়াবহ। আপনার নেতৃত্বে আমরা হরতাল-অবরোধের মিছিল করেছি, সংগ্রাম করেছি। আপনি আমাদের অনুপ্রেরণা ছিলেন। আপনার মতো নেতৃত্বের যদি মূল্যায়ন হয়, তাহলে সাধারণ কর্মীরাও মূল্যায়িত হবে। মহান রাব্বুল আলামিন যেন আপনাকে সুস্থ ও ভালো রাখেন এই দোয়া করি।

জানা যায়, ২০১৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি নেতৃত্বাধীন জোট সারাদেশে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল। সেই সময় সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও আন্দোলনে অংশ নেন।

তিনি সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তৌহিদ আলমের স্মৃতিচারণমূলক ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে তা আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০